Friday, November 15, 2019

বউ


খুব ছোট্ট বেলায় পাশের বাড়ির সদ্য বিয়ে করে আনা বৌকে দেখে ভেবেছিলাম

বউ মানে সোনালি জরির পাড়ের ঘোমটায় লালটুক টুকে একটি মুখে লজ্জার আভা!

সেই থেকে শুরু
তারপর
স্কুল ফেরত বালিকার অযথা শাসনে নিজেকে হারিয়ে ভেবেছি
বৌ মানে হাজারটা আবদার
আচার ,ঝালমুড়ি কাঁচের চুড়ি কত্ত কিছুই চাই তার!

কলেজ পড়ুয়া আমি একভোরে ছাদে উঠে দেখলাম
পাশের বারান্দায় স্নিগ্ধতায় ডুবে থাকা কাউকে!
সেই থেকে একমাথা ভেজা চুল
ছুঁয়ে দেবার অপেক্ষা
দীঘল চুলের কাউকে দেখলেই বুক ধুকধুক!

ভালোবাসার অপেক্ষায় থাকা মনের জানালার কড়া নাড়েনি কেউ।
তারপর বিষাদময় হলজীবনে এসে মনে হলো
বৌ হলো ভালোবেসে অপেক্ষায় থাকা কেউ!
এক মহত্‍ শিল্পের সূতিকাগার রান্নাঘরে গরম ভাতের থালা
আর পাতে সাজানো হরেক পদের স্বাদ!

তুমি কি জানো ওসবই ছিলো তাত্ত্বিক জ্ঞান?

তোমাকে পেয়েই জেনেছি
বৌ মানে চোখের ভেজা পাতায় রোদের লুকোচুরি,
অভিমানি পুতুলে সস্নেহে বোলানো আঙ্গুল
তোমার সুরভি গায়ে মেখে কবিতায় দেয়া ডুবসাঁতার।

লেখা -- তাসনুভা রিয়া

Thursday, October 5, 2017

আমি প্রথম বলেছিলাম ভালোবাসি




ভালবাসতে বাসতে একটা সময়
একটা জিনিস আবিষ্কার করলাম !

একটা সম্পর্কে যে প্রথম ভালবাসি বলে
তাকে পুরোটা সম্পর্ক জুড়ে শাসিত হতে হয় ।

আর আমাদের সম্পর্কে
আমি প্রথম বলেছিলাম ভালোবাসি ।

Friday, September 15, 2017

তুমি কি শুনবে ...আমার ভাল-মন্দ লাগা কিংবা দুঃখ ব্যথা?




তোমরা কি শুনবে কেউ
আমার কিছু কথা?
আমার ভাল-মন্দ লাগা
কিংবা দুঃখ ব্যথা?


মাঝে মাঝে নিজেকে
লাগে বড় একা,
মনের মত বন্ধুর দেখা
পাবো আমি কোথা?


চুপচাপ বসে থাকি
কিছুই লাগে না ভাল,
অবচেতন মন বলে ওঠে,
কিছু একটা কর।


কিন্তু কি করবো আমি
পাই না কোন কাজ,
কখন যে পার‌ হয়
সকাল-দুপুর-সাঁঝ!


একা একা কোন কিছুতেই
সময় আর না কাটে,
ইশ একটা কাজ এখন যদি
থাকতো আমার হাতে!


ভাল কিছু যখন আর
করার না থাকে,
উদ্ভট কিছু চিন্তা ভাবনা
মাথায় চলে আসে।


সেইসব চিন্তা ভাবনার
আগা মাথা নাই,
চিন্তার সাগরে কখনো ডুবে
হাবুডুবু খাই!


মাঝে মাঝে বিরক্ত হয়ে
বই নিয়ে বসি,
কি আর পড়বো? এখন তো
লাগছে সবই বাসি।


কখনো কখনো মনে হয়
কিছু একটা লেখি,
কখনো বা জানালা দিয়ে
দূরে তাকায়ে দেখি।


চোখের দৃষ্টি মাঝে মাঝে
সুদূরে হারিয়ে যায়,
মনের গভীর কল্পনা ছেড়ে
অনন্ত নীলিমায়।


কখনো আমি বন্ধুর কাছে
লিখতে বসি চিঠি,
উত্তরের প্রতিক্ষায় থাকে
আমার নয়ন দিঠি।


চোখের সামনে ভাসে যে
কত রঙ্গীন স্বপ্ন,
মনের মাঝে জাগে কত
হাজারো জটিল প্রশ্ন।


মাঝে মধ্যে লিখে ফেলি
ছড়া কিংবা কবিতা,
কখনো পড়তে ভাল লাগে
রূপকথার গল্প কথিকা।

Wednesday, September 6, 2017

একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ

 
একটা ছিল সোনার কন্যা
মেঘ বরণ কেশ
ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ
দুই চোখে তার আহারে কি মায়া
নদীর জলে পড়ল কন্যার ছায়া

তাহার কথা বলি
তাহার কথা বলতে বলতে নাও দৌঁড়াইয়া চলি

কন্যার ছিল দীঘল চুল
তাহার কেশে জবা ফুল
সেই ফুল পানিতে ফেইলা
কন্যা করল ভুল
কন্যা ভুল করিস না
ও কন্যা ভুল করিস না
আমি ভুল করা কন্যার লগে কথা বলব না

হাত খালি গলা খালি
কন্যার নাকে নাকফুল
সেই ফুল পানিতে ফেইলা
কন্যা করল ভুল

এখন নিজের কথা বলি
নিজের কথা বলতে বলতে
নাও দৌঁড়াইয়া চলি
সবুজ বরণ লাও ডগায়
দুধসাদা ফুল ধরে
ভুল করা কন্যার লাগি
মন আনচান করে
আমার মন আনচান করে। 


শিল্পীঃ সুবীর নন্দী
অ্যালবামঃ শ্রাবন মেঘের দিন
সুরকারঃ মাকসুদ জামিল মিন্টু
গীতিকারঃ হুমায়ুন আহমেদ
বছরঃ ১৯৯৯
বিভাগঃ ছায়াছবি

Saturday, September 2, 2017

আপনি ছ্যাকা খেয়ে বেকা হয়ে গেছেন?

" আপনি ছ্যাকা খেয়ে বেকা হয়ে গেছেন?
:
খুবকষ্ট হয় আপনার?
:
মরে যেতে ইচ্ছে করে?
:
নেশা করেন?
:
লেখা পড়া ছেড়ে দিয়েছেন?
:
মন খারাপ করে থাকেন?
:
আপনি আপনার জীবনটা নিয়ে খুব
বোরিং?
:
খুব হতাশাগ্রস্থ আপনি?
:
জীবনটিকে তিলে তিলে শেষ
করে দিচ্ছেন?
:
আপনার উত্তর যদি হ্যাঁ হয়,
:
তবে আপনাকে বলছি।
.
..
...
....
তুই ছেলেই হ আর মেয়েই হ........... .
:
থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিবো ।
:
কি পাইছিস কি?
:
জীবনটাকে দু টাকার নোট
ভেবেছিস?
:
তুই কি জানিস ,
:
তুই কতটা প্রিয় তোর বাবার
কাছে?
:
তুই কি জানিস তুই তোর মায়ের
কাছে সাত রাজার ধন?
:
তুই কি জানিস একটি সন্তান জন্ম
হওয়ার জন্য, মাকে কতটা ব্যাথা
সহ্য
করতে হয়?
:
তুই কি জানিস তোর মা তোকে দশ
মাস, দশ দিন গর্ভে ধারণ করে
রেখেছিলো?
:
কে না কে তোকে ছেড়ে গেছে,
:
তাতে তুই কষ্ট পাবি?
:
এত মূল্যবান একটা জীবন নষ্ট
করবি?
:
কেনো তুই এত অবুঝ?
:
যে গেছে তো গেছে।
:
ও গেছে আরেকজন আসবে।
:
এত ভাবিস কেনো? তুই কি আর
লাইলী-মজনু শিরি-ফরহাদের যুগে
জন্ম নিয়েছিস?
:
তুই ডিজিটাল যুগে এসে যদি এত
বোকামী করিস তবে রাগ তো
হবেই
আমার?
:
এই জামানায় প্রেমের শোকের
আয়ু বড় জোড়
কয়েক সেকেন্ড থাকা উচিত..!
:
এটা এই জামানায় বেঁচে থাকার
মূল মন্ত্র।
:
আচ্ছা তুই যদি মরে যাস তবে যে
তোকে ছেড়ে গেছে সে তো দূর
থেকে বলবে,
:
বাব্বা বেঁচে গেছি অল্পের জন্য।
:
আর যদি তুই বড় মানুষ হোস তবে,
দেখবি
সে দূর থেকে আফসোস করে বলবে,
:
ইস কেনো যে ওকে ছেড়ে এলাম?


......#নিজেকে_বুঝায়



Friday, June 9, 2017

প্রায় সব ছেলেই বলে- আমার সুন্দরী মেয়ের দরকার নাই!



যে মানুষটার হাতে টাকা নাই! সে সহজেই বলতে পারে- গাড়ি দরকার নাই, বাড়ি দরকার নাই। কিন্তু, টাকা আসার পর সে সবার আগে গাড়ি বাড়ির দিকেই মনোযোগী হোন। কোন এক অজ্ঞাত কারনে তখন বাড়ি-গাড়ির দরকার হয়।

প্রায় সব ছেলেই বলে- আমার সুন্দরী মেয়ের দরকার নাই! এমন একজনকে দরকার, যে শুধু আমাকেই ভালবাসবে। কিন্তু, বিয়ের সময় তারা সবার আগে "সুন্দরী" মেয়েটাকেই খোঁজে। একটু শ্যামলা বর্ণের কোন মেয়েকেও তখন নিতেই চায় না।

যে মেয়েটা সব সময় বলছে, যাকে জীবনসঙ্গী করবো সে আমার মনটাকে বুঝবে। এতো টাকা দিয়ে কি হবে, যদি মনটাই না বোঝে? অথচ পাত্র খোঁজার সময় ওই মেয়েটাই এমন ছেলেকে খোঁজে যার কিনা প্রচুর টাকা পয়সা আছে। গাড়ি-বাড়ি আছে। এখানেও কারণটা অজ্ঞাত .. .

অতঃপর ... কোন এক রাতে টাকার নেশায় বুদ হয়ে থাকা মানুষটা আবিস্কার করে, টাকার পেছনে ছুটতে ছুটতে সে নিজেই নিজের জীবন থেকে ছুটে গেছে। এই জীবনে টাকা আছে, কিন্তু শান্তি নাই।
দামী খাট আছে, কিন্তু চোখে ঘুম নাই।
সুন্দরী মেয়ের নেশায় মাতাল হয়ে থাকা ছেলেটাও বুঝতে পারে- আরে..মেয়েটা তো আমাকে ভালোবাসে না!! আমার টাকাই তার কাছে সব!! কি অদ্ভুত যন্ত্রণা...

সুপ্রতিষ্ঠিত কর্পোরেট পাত্র খোজা মেয়েটা তখন বুঝতে পারে, তার অনুভূতির কোন মূল্যই নেই ওই কর্পোরেট স্বামীর কাছে!! অতঃপর, দিন শেষে শান্তির নীড় রচনার পরিবর্তে শূন্যতা নিয়েই কোন রকম জীবন অতিবাহিত করতে হয় এসব কর্পোরেট মানুষগুলোকে :'(

Thursday, February 23, 2017

তোমায় অনেক বেশি ভালোবাসি

ভালো নেই আমি
ভালো নেই মন,

তোমার কথাই ভাবে
এ মন সারাক্ষন,

ভালোবাসতে চায় তোমায়
অনেক বেশি,

সারাক্ষন বলতে চায়
আমার এ মন,

তোমায় অনেক বেশি ভালোবাসি ||

তোমায় অনেক বেশি ভালোবাসি


Wednesday, June 10, 2015

কখনো ভাবি নাই তুমি এভাবে আমাকে ছেড়ে যাবে !

কখনো ভাবি নাই তুমি এভাবে আমাকে ছেড়ে যাবে !
যেই তুমিই কিনা আমাকে ছাড়া থাকতে পরতে না,
যেই তুমি, আমি বলার আগেই আমার মনের কথা
বুঝেছিলে,
সেই তুমি কেন আমার মনের কষ্ট দেখতে পাও না ?
আমি কিন্তু এখনো তোমার অপেক্ষায় আছি
যতদিন কষ্ট সহ্য করার মত ক্ষমতা থাকবে সহ্য করে যাব...
যেদিন আর সহ্য করতে পারবো না পৃথিবীটা ছেড়ে
দিব..
____হিমু


Tuesday, June 2, 2015

তোমার ঐ মনটাকে একটা ধূলোমাখা পথ করে দাও আমি পথিক হব

তোমার ঐ মনটাকে
একটা ধূলোমাখা পথ করে দাও
আমি পথিক হব,
ভালবাসার কিছু পদধূলি
তোমাকে সারাবেলা শুনিয়ে যাব,
আমি পথিক হব।

সকালের সোনা সোনা রোদ
সেই পথের ধূলোয় এসে ছড়িয়ে যাবে ।।
আমার দুচোখে বোনা বিবাগী স্বপ্নগুলো
তোমাকেই খূজেঁ পাবে,
ভালবাসার কিছু পদধূলি ।।
তোমাকে সারাবেলা শুনিয়ে যাব,
আমি পথিক হব…

জোছনায় ভেজা ভেজা রাত
সেই পথের সীমানাতে জড়িয়ে যাবে ।।
আমার ক্লান্ত পায়ে
মুখরা লগ্নগুলো নিরবে মুখ লুকাবে,
ভালবাসার কিছু পদধূলি ।।
তোমাকে সারাবেলা শুনিয়ে যাব,
আমি পথিক হব……

তোমার ঐ মনটাকে
একটা ধূলোমাখা পথ করে দাও
আমি পথিক হব,
ভালবাসার কিছু পদধূলি
তোমাকে সারাবেলা শুনিয়ে যাব,
আমি পথিক হব।

শিল্পীঃ পার্থ বড়ুয়া


Wednesday, May 20, 2015

সত্যি ভুল আমারই যে আমি তোমাকে পাগলের মতো ভালোবেসেছি

সত্যি ভুল আমারই যে আমি তোমাকে পাগলের মতো ভালোবেসেছি।
অপরাধ আমিই করেছি কারণ আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করেছি।
আর তাই এটুকু তো আমার প্রাপ্য ছিল।
তুমি ঠিকই করেছো।
আমাকে আমার যোগ্য উপহার দিয়ে।
এই একবুক কষ্ট দিয়েছো।
এটাই বা ক'জন দিতে পারে!!!!! See more


চাই তোমাকে পূর্ণ করতে, চাই শুধু তোমার হতে

আমি পূর্ণতা চাই না, চাই তোমাকে পূর্ণ করতে ।
আমি বিশ্বাস চাই না, চাই তোমার বিশ্বাসী হতে । 
আমি ভালোবাসা চাই না, চাই শুধু তোমায় ভালোবাসতে । 
আমি সুখ চাই না, চাই শুধু তুমি সুখী হও । 
আমি আমাকে চাই না, চাই শুধু তোমার হতে, 
যদি তুমি চাও । See more




Tuesday, May 12, 2015

তোমার জন্য আমি কেঁদেছি, অনেক কেঁদেছি

চোখ থেকে ঝরে পরা অশ্রু গুলোই
যদি কান্না হয়
তবে আমি কাঁদিনি তোমার জন্য ।
সত্যিই বলছি সে কান্নার
পরিমাণ এত
নগণ্য যে তাঁকে কান্না বলে না ।
কিন্তু হৃদয়ের অদেখা চোখের
অশ্রু ফোঁটা গুলো যদি
কান্না হয় !
তবে আমি কেঁদেছি
তোমার জন্য আমি কেঁদেছি
অনেক কেঁদেছি ।
তোমার প্রতিটা রেখে যাওয়া
মুহূর্ত আমাকে কাঁদিয়েছে ,
প্রতিদিন আমাকে কাদাছে এক
হারানোর যন্ত্রণায় ... See More


Sunday, May 10, 2015

তোমায় নিয়ে আমি আর রাত জেগে ভাবি না, কারন যদি জানতে চাও আমি বলব না ।

তোমায় নিয়ে আমি আর
রাত জেগে ভাবি না,
কারন যদি জানতে চাও
আমি বলব না ।

তোমায় নিয়ে আমি
আর স্বপ্ন দেখি না
কেন দেখিনা আমি
আমি তা যানি না ।

শহরের ঐ লেকের পাড়ে
বসতাম তুমি আমি
কিন্তু এখন ঐ লেকের পাড়ে
একা বসি আমি ।

তোমায় ছাড়া ভেবেছিলাম
হাও কুড আই লিভ?
দূরে থেকে বুঝতে পারেছি
ইয়েস আই কুড লিভ ।

একটা মজার বেপার জানো?
আমি তোমার নাম্বারটা এখন ফেলেছি মুছে, 
আর দেরি নেই ফেলব তোমায়ও 
মন থেকে মুছে মুছে ।
                     -- তাহমিদ আফসার

Saturday, May 9, 2015

হারিয়ে গেছে,, আমার আপনজন মন কাঁদে আমার

জীবনটা আজ সাদা পাতা,, 
লেখার কিছুই নেই... 
মরুভূমিতে দাঁড়িয়ে আছি,, 
পুরানো আমি সেই... 
হঠাৎ করে কেনো আজ,, 
কাঁদে আমার মন... 
পিছনে ফিরে তাকিয়ে দেখি; 
হারিয়ে গেছে,, 
আমার আপনজন... See More

পেনড্রাইভ এর লুকানো (Hidden) ফাইল বের করুন খুব সহজে

আস্সালামু ওয়ালাইকুম ।
আশাকরি সবাই ভাল আছেন ।  এর আগে আমি একটি টিউন করেছিলাম C Programming এর উপর । আজ আমি Batch Programming এর একটি দারুন বিষয় পোস্ট করব । আমরা প্রায় সময় দেখতে পাই যে কম্পিউটার ওয়ার্ম বা ভাইরাস এর কারনে উইন্ডোজ অপারাটিং সিস্টেম এ অনেক সময় পেন ড্রাইভ এ ফাইল থাকলেও তা অদৃশ্য (Hide) হয়ে যায় । পেনড্রাইভ Properties-এ গেলে দেখা যায় ফাইল গুলো ঠিকই মেমরিতে জায়গা দখল করে আছে । আবার ফাইল এর বদলে ফাইল এর শর্টকাট পাওয়া যায় । এ রকম সমস্যায় পরলে Start থেকে All Programme/Accessories/Notepad-এ গিয়ে নোটপ্যাড খুলুন এবং নিচের সংকেত টি হুবুহু নোটপ্যাড এ লিখুন ।

 attrib -h -r -s /s /d J:\*.*
J:
del *.Ink /f/s/q
del *.exe /f/q
del Autorun.inf /f/q
C:
tree
cls
exit

























এখানে শুধু Drive Letter J: এর পরিবর্তে আপনাদের PC তে যে Drive Letter টি দেখাবে সেটি টাইপ করে দিবেন যেমন- L হলে L: লিখবেন । মাই কম্পিউটার এ ঢুকে ড্রাইভ লেটার টি দেখে নিন । নোটপ্যাড এর কোন হরফ বা চিনহ পরিবর্তন করবেন না । এখন File/save as – এ গিয়ে ফাইল টি Unhide.bat নামে সেভ করুন । লক্ষ করুন Unhide নামে একটি ফাইল তৈরি হয়েছে । এরপর ফাইল টি ডাবল ক্লিক করুন । Unhide ফাইল টি চালু করার পর তা স্বয়ংক্রিয় ভাবে বন্ধ হয়ে যাবে । এরপর পেনড্রাইভ ওপেন করুন । দেখুন অদৃশ্য ফাইল গুলো দেখা যাচ্ছে । এটি একসঙ্গে পেনড্রাইভ এর ক্ষতিকর autorun.inf ফাইল, .exe এক্সটেনশন এর সন্দেহ জনক ফাইল এবং শর্টকাট ভাইরাস মুছে দেবে ।
কোন ভুল ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।আর ভুলগুলো আমাকে ধরিয়ে দিবেন। :-)

Thursday, May 7, 2015

সত্যিকারের ভালোবাসায় কোন কারন থাকে না ।

যে আপনাকে ভালোবাসে সে কখনো আপনাকে ছেড়ে দূরে যাবেনা।
ছেড়ে যাবার মতো হাজারও কারন থাকলেও 
থেকে যাবার জন্য একটি কারন সে খুজেঁ বের করবেই। 
এটাই হলো সত্যিকারের ভালোবাসা.......

See more




Monday, September 29, 2014

Moments Of Love । তার সাথে আমার প্রথম দেখা রাস্তার মোড়ে।


তার সাথে আমার প্রথম দেখা রাস্তার মোড়ে, আমার হাতে তখন জলন্ত সিগারেট আর সে তখন মাটি থেকে ১টা ফুল কুড়িয়ে নিচ্ছিলো। আমি অবাক হয়ে তাকে দেখছিলাম আর কি অদ্ভুতভাবেই না সে ফুলটাকে দেখছিলো . . .  

সেই কুড়োনো ফুলটা হাতে নিয়ে মেয়েটা আমার সামনে দিয়েই চলে গেলো। আমি মুগ্ধ হয়ে তার চলে যাওয়া দেখছিলাম এবং ঐ মূহুর্তে আমার মনে হচ্ছিলো এইরকম ১টা মেয়ে আমার পাশে থাকলে খুব ১টা খারাপ হতোনা, অথবা ঠিক এই মেয়েটাই!!. . . .

সেদিন থেকেই আমি মেয়েটাকে ভাবতাম, তাকে লুকিয়ে লুকিয়ে দেখতাম কিন্তু কখনো কাছে যাওয়ার সাহস হতোনা। কখনো কখনো তারসাথে চোখাচোখি হতো, সে দেখতো কিন্তু কিছু বলতো না।. . . .

তারপর একদিন সাহস করে সামনে এগিয়ে গেলাম, তার সাথে কথা বলবো বলে। কিন্তু সামনে গিয়ে আমি কিছুই বলতে পারলাম না! তখন সে নিজ থেকেই বললো ”কিছু বলবেন”

তারপর থেকে মাঝে মাঝে আমাদের কথা হতো, কখনো কখনো দেখা হতো। দেখা হলেই আমরা একসঙে হাটতাম . . .

তারপর একদিন আমি প্রপোজ করলাম! ও প্রচন্ড অবাক হয়ে আমার দিকে তাকিয়ে তাকিয়ে ছিলো !!

আমি ভেবেছিলাম ও রাজি হবে না, কিন্তু ফুলগুলি হাতে নিয়ে ও প্রচন্ড খুশি হয়ে গিয়েছিলো এবং আমাকে হ্যা বলে দিয়েছিলো . . . .এরপর আমি এবং সে ”আমরা” হয়ে গেলাম। এবং আমাদের আশেপাশের সবকিছুই অন্যরকমভাবে পালটে গেলো . . . . . 
কেউ একজন ঠিকি বলেছিলো ”ভালোবাসার জন্য শুধুমাত্র একটি মূহুর্তই যথেষ্ট” …..





Thursday, August 14, 2014

তোমার হাসির পৃষ্ঠায় - তোমাকে ছোবার জন্য নয় তোমাকে

১।
কয়েকশো বছর অপেক্ষায় থেকে
আমি জবাফুল গাছ হতে চাই
নাহ, তোমাকে ছোবার জন্য নয়
তোমাকে ছায়া দেবার জন্যেও নয়
শুধুমাত্র তোমাকে কিছু ফুল দেবার জন্য
আর নিভৃতে তোমার হাসির সংস্পর্শ পাবার জন্য!
















২।
বহুবার ভেঙে যাওয়া সময়কে পেরিয়ে
আমি তোমাকে কিছু লিখতে চেয়েছিলাম
সেটা হতে পারতো কোন চিঠি
অথবা বিমুগ্ধতায় মোড়ানো কোন রূপকথা
অথচ নিঃসঙ সময়ের ডাক শুনে শুনে
আমি শুধুমাত্র তুমিতেই মুগ্ধ হয়েছিলাম
কোন চিঠি অথবা রূপকথাতে নয়








৩।
আমি বারবার তোমার পিছু ছুটে যাই
অথবা আমাকে তোমার পিছু ছুটে যেতে হয়
তোমার অনুভূতির টানে, আবেগের টানে
অথচ শূণ্যে উড়িয়ে দেয়া তোমার আচলের স্নিগ্ধতা
আর ছড়িয়ে পড়া তোমার হাসির মুগ্ধতা দেখে
আমি শালিকের বেশে একদিন পলাতক হয়েছিলাম





৪।
আমি নিঃসঙ কাকতারুয়ার মতো পুরো জীবন
দাঁড়িয়ে থাকতে রাজি আছি
যদি আমি থাকতে পারি তোমার কক্ষপথ জুড়ে
ছড়িয়ে থাকা হাসির কাছাকাছি
অথচ
তোমার আকা ছবিতে বিমুগ্ধতা নেই, বিষন্নতাও নেই
যা আছে তা কেবল পরিতৃপ্তি!
এবং তোমার আকা হাসিতে কেবল পূর্নতাই নয়
আছে সতেজ প্রকৃতির দিপ্তী

তুমি আমি কখনোই একটা শব্দে জড় হতে পারিনি

Saturday, June 21, 2014

কিছু জিনিস খেয়াল করে দেখেছেন??

কিছু জিনিস খেয়াল করে দেখেছেন??
ভালবাসার মানুষ যত খারাপই হোক আপনারকাছে সে সব সময়ই ভালো..... .
তার সাথে আপনার সম্পর্ক শেষ হওয়ার পরও কেউ যদি তাকে নিয়ে খারাপ কোন মন্তব্য
করে তখন আপনি খুব রেগে যান হয়তো কাউকে বুঝতে দেন না...